• ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অর্থমন্ত্রী সিলেট আসছেন বৃহস্পতিবার

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০১৬
অর্থমন্ত্রী সিলেট আসছেন বৃহস্পতিবার

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামীকাল বৃহস্পতিবার দুই দিনের সফরে সিলেট আসছেন। বুধবার অর্থমন্ত্রীর একান্ত সচিব এস এম জাকারিয়া হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১২টা ৪০মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এদিন বেলা ২টায় দক্ষিণ সুরমা গণগ্রন্থাগার পরিদর্শন করবেন।

এরপর বিকেল ৪টায় জেলা রেজিস্ট্রি মাঠে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৬ উদ্বোধন করবেন। সন্ধ্যা ৭টায় নগরীর রিকাবিবাজার কবি নজরুল অডিটরিয়ামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ড. সদরুদ্দিন আহমদ চৌধুরীর নাগরিক শোকসভায় যোগ দেবেন।

পরদিন শুক্রবার সকাল সাড়ে ৯টায় মেজর মোতালেব ভাস্কর্য নির্মাণ কাজের উদ্বোধনী ঘোষণা শেষে দুপুরে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।