• ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে ট্রাকচাপায় সূত্রধর নামে এক শিশুর মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ১২, ২০১৬
হবিগঞ্জে ট্রাকচাপায় সূত্রধর নামে এক শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধিঃ  হবিগঞ্জে ট্রাকচাপায় তুলি সূত্রধর নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের জেলার নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু পূর্ব তিমিরপুর গ্রামের পরিমল সূত্রধরের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, ওই বিদ্যালয়ের সামনে দ্রুতগামী একটি ট্রাক তুলিকে চাপা দেয়।  স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন এর সত্যতা নিশ্চিত করেন।images