ইসকন মন্দিরের মামলা : ২,৫৩৪ মুসল্লি আসামী

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত September 4, 2016
ইসকন মন্দিরের মামলা : ২,৫৩৪ মুসল্লি আসামী

iskon mondir

বাংলাের আলো ডেস্ক:  সিলেট নগরীর কাজলশাহ এলাকায় ইসকন ভক্তদের সাথে মুসল্লীদের অপ্রীতিকর ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে। মামলায় ৩৪জনের নামোল্লেখ করে এবং ২,৫৩৪ অজ্ঞাতনামা মুসল্লীকে আসামী করা হয়েছে।

কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এস আই ফজলে আজিম পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে।

মামলার বাদী ও ইসকন সিলেটের অধ্যক্ষ নব দীপ দ্বীজ গৌরাঙ্গ ব্রক্ষচারী জানান, ভিডিও ফুটেজ অনুযায়ী ৩৪ জনের নাম মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলা অজ্ঞাত হিসাবে সহ¯্রাধিক লোককে আসামী করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, মধুশহীদ, কাজলশাহ, ভাতালিয়া ও মুন্সিপাড়া এলাকাবাসীও এ বিষয়ে করণীয় নির্ধারণ করতে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন।

গত শুক্রবার জুমার নামাজ চলাকালে কাজলশাহ মধুশহীদ জামে মসজিদের বিপরীতে ইসকন ভক্ত ও মুসল্লিদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

(বাংলার আলো/৪সেপ্টেম্বর/এএ.ঘ)