• ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কৃষ্ণসাগরে রুশ বিমান বিধ্বস্ত, সবাই নিহত

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৬
কৃষ্ণসাগরে রুশ বিমান বিধ্বস্ত, সবাই নিহত
নিখোঁজ হওয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টিইউ-১৫৪ বিমানটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়ে ৯২ আরোহীর সবাই নিহত হয়েছে। খবর এএফপির।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই স্থানটি চিহ্নিত করা হয়েছে। সেখানে জীবিত কাউকে পাওয়া যায়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টিইউ-১৫৪ বিমানটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়ে ৯২ আরোহীর সবার মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি সোমবার দেশটিতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, সামরিক বাহিনীর সদস‌্যদের পাশাপাশি সেনা বাহিনীর একটি বাদক দল ও সাংবাদিকদের নিয়ে উড়োজাহাজটি সিরিয়ার লাটাকিয়ায় যাচ্ছিল। উড্ডয়নের পরপরই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে রুশ সামরিক বিমানটি। এতে ৯২ জন আরোহী ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার ভোরে এ ঘটনা ঘটেছে।
ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে খবরে বলা হয়, একটি উদ্ধারকারী দল সোচি উপকূলের কাছাকাছি কৃষ্ণ সাগরের মধ্যে ‘ক্র্যাশ সাইটটি’ খুঁজে পেয়েছে।
রাশিয়ার দুর্যোগ মন্ত্রণালয়ে বরাতে দেশটির গণমাধ্যম বলছে, রাশিয়ার সোচি শহরের ব্লাক সি রিসোর্ট থেকে উড্ডয়নের পরপরই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টিইউ-১৫৪ বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিমনাটি স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে উড্ডয়নের ২০ মিনিট পরই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি যখন রাশিয়ার উপকূলীয় জলসীমার ওপর দিয়ে যাচ্ছিলো তখনই সেটি নিখোঁজ হয় বলেও উল্লেখ করে ইন্টারফ্যাক্স।