• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মাধবপুরে টয়লেট থেকে ককটেল ও পাইপগান উদ্ধার

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৬
মাধবপুরে টয়লেট থেকে ককটেল ও পাইপগান উদ্ধার

মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বাজারে একটি রড সিমেন্টর দোকানের টয়লেটের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল ও ১টি পাইপগান  উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে এসব ককটেল ও পাইপগান উদ্ধার করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মনতলা পূর্ব বাজার শাহ আলমের দোকানের পিছনে টয়লেটে মধ্যে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও ১টি পাইপ গান উদ্ধার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন জানান, এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।