• ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে আড়াই লাখ টাকাসহ প্রার্থীর সমর্থক আটক

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০১৬
সুনামগঞ্জে আড়াই লাখ টাকাসহ প্রার্থীর সমর্থক আটক

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় মমিনুল হক (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলার দোয়ারাবাজার উপজেলার আজমপুর নৌকা ঘাট থেকে তাকে আটক করা হয়। তিনি বুধবার অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আমিনুল ইসলাম সেলিমের সমর্থক বলে একটি সূত্র জানিয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে আজমপুর নৌকা ঘাটে অভিযান চালানো হয়। এসময় আড়াই লাখ টাকাসহ সেলিমের সমর্থক মমিনুলকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।