• ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট নগরীতে নবজাতক চুরি করতে গিয়ে মহিলা আটক

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০১৭
সিলেট নগরীতে নবজাতক চুরি করতে গিয়ে মহিলা আটক

সিলেট নগরীর দরগাহ মহল্লার একটি বাসা থেকে নবজাতক কন্যাকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় এক মহিলাকে আটক করেছে র‌্যাব। ওই মহিলার নাম  রাজিয়া বেগম (৪৫)।

গত বুধবার রাতে র‌্যাব-৯ এর এএসপি ও সহকারি পরিচালক (মিডিয়া) সুজন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল তাকে আটক করে।

আটকৃত রাজিয়া কুমিল্লা জেলার মুরাদনগর থানার কুরেরপাড়ের মৃত ওহাব মিয়ার কন্যা। সে বর্তমানে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার বাসিন্দা।

সে দরগাহ মহল্লার পায়রা-৮১ নং বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে নবজাতক কন্যা শিশুকে উঠিয়ে নিয়ে যায়।

আটকের পর রাজিয়া বেগমকে করে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।