• ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে বস্তি ও ঝুটের গোডাউনে আগুন

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০১৭
টঙ্গীতে বস্তি ও ঝুটের গোডাউনে আগুন

টঙ্গীর নামাবাজার এলাকায় বস্তি ও ঝুটের গোডাউনে আগুন লেগেছে। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, টঙ্গীর মিলগেটের নামাবাজার এলাকায় ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে আগুন পাশের কয়েকটি বস্তি ঘরে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী, জয়দেবপুর, উত্তরা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ জানা যায়নি।