স্বাভাবিক পর্যায়ে পেঁয়াজের দাম : বাণিজ্যমন্ত্রী

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত January 15, 2018
স্বাভাবিক পর্যায়ে পেঁয়াজের দাম : বাণিজ্যমন্ত্রী

বাংলার আলো ডেস্ক :::::::: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন. স্থানীয় বাজারে পেয়াঁজের দাম কমে এখন স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে।সোমবার (১৫ জানুয়ারি) সংসদে সরকারি দলের সদস্য মো. আবদুল্লাহ’র লিখিত প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সরকার বিভিন্ন উদ্যোগের ফলে এবং দেশে নতুন পেঁয়াজের উৎপাদন শুরু হওয়ায় পেঁয়াজের দাম কমেছে।তিনি বলেন, সরকারের পক্ষ থেকে পেয়াঁজের মূল্য স্থিতিশীল করার জন্য ভারত, মিয়ানমার, মিশর ও তুরস্ক থেকে পেয়াঁজ আমদানির ব্যবস্থা নেয়াসহ বিপণন ব্যবস্থায় সরকারের নজরদারী বাড়ানোসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে পেঁয়াজ আমদানীকারক ও ঢাকার বিভিন্ন পাইকারী বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় সভা করে দিকনির্দেশনা দেয়া হয়েছে।