• ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : আসাদুজ্জামান খাঁন

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০১৮
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : আসাদুজ্জামান খাঁন

বাংলার আলো ডেস্ক :::::::: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিশ্ব ইজতেমার প্রথম ধাপের ন্যায় দ্বিতীয় ধাপেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আজ শুক্রবার দুপুরে গাজীপুরের টঙ্গী তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে পবিত্র জুমার নামাজ আদায় শেষে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো: জাহিদ আহসান রাসেল, মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজি ড. জাবেদ পাটওয়ারী, গাজীপুর জেলা পুলিশ সুপার হারুন-অর রশিদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে প্রথম পর্বে বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ।
দ্বিতীয় পবের্র ইজতেমা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গত ১২ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা প্রথম পর্ব শুরু হয়ে ১৪ জানুয়ারি আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। ৪ দিন বিরতি দিয়ে আজ শুক্রবার বাদ ফজর থেকে তাবলীগ জামাতের জেষ্ঠ্য মুরুব্বীদের আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। আগামী ২১ জানুয়ারি রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৩তম বিশ্ব ইজতেমা। ১৯ জানুয়ারি, ২০১৮ (বাসস)