• ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেটে সন্ত্রাসীদের হামলায় আহত ২ সাংবাদিক

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০১৮
সিলেটে সন্ত্রাসীদের হামলায় আহত ২ সাংবাদিক

বাংলার আলো ডেস্ক ::::::::  সিলেটে বৃহস্পতিবার (২৫জানুয়ারি) আদালতপাড়ায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সন্ত্রাসী লিয়াকতের সহযোগীদের হামলায় আহত হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার ফটোসাংবাদিক মামুন হাসান ও যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন নিরানন্দ পালকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, পাথর কোয়ারিতে শ্রমিক মৃত্যুর মামালায় হাজিরা দিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী সিএমএম আদালতে আসেন। এসময় আদালত এলাকায় পেশাগত দ্বায়ীত্ব পালনের সময় লিয়াকত সহযোগীরা সাংবাদিকদের উপর হামলা চালায়। তাদের হামলায় আহত হন নিরানন্দ পাল ও মামুন হাসান। এছাড়াও তাদের ক্যামেরাও ভাঙচুর করা হয়।আহত নিরানন্দ পাল এর অবস্থা গুরুতর বলে জানা গেছে।