• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেটে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক আটক 

admin
প্রকাশিত এপ্রিল ৮, ২০১৮
সিলেটে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক আটক 

বাংলার আলো ডেস্ক :::::::: সিলেটে নগরীর গোয়াবাড়ির জাহাঙ্গীরনগর এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাহিন মিয়া (২০) নামে এক গৃহশিক্ষককে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বিমানবন্দর থানাধীন একই এলাকা থেকে মাহিন মিয়াকে আটক করা হয়। এর আগে ৮ বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করেন শিশুটির বাবা।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (১ এপ্রিল) থেকে মাহিনের কাছে প্রাইভেট পড়া শুরু করে শিশুটি। পরদিন সোমবার রাত ৮টায় প্রাইভেট পড়তে গেলে শিশুটিকে ধর্ষণ করেন মাহিন। বর্তমানে শিশুটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

শিশুটির বাবা জানান, ঘটনার দিন তিনি কাজের সুবাদে কুমিল্লায় অবস্থান করছিলেন। তার শিশু কন্যাটি স্থানীয় একটি মাদ্রাসার ক্লাস ওয়ানে পড়ে। রোববার থেকে শিশুটি মাহিনের বাসায় গিয়ে প্রাইভেট পড়া শুরু করে। সোমবার পড়তে গেলে তার শিশু কন্যাকে ধর্ষণ করেন মাহিন।

রক্তাক্ত অবস্থায় শিশুটি তার মায়ের কাছে কেঁদে কেঁদে ঘটনার বর্ণনা দেয়। শুক্রবার (৬ এপ্রিল) তিনি সিলেটে ফেরার পর মেয়েকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শনিবার সন্ধ্যায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করতে আসেন তিনি।

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, হাসপাতালের ওসিসি’র তথ্য প্রমাণসহ শিশুটির বাবার দেওয়া অভিযোগ পেয়ে মামলা নেওয়া হয়েছে। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নগরীর গোয়াবাড়ি জাহাঙ্গীরনগর এলাকা থেকে মাহিন নামে ওই প্রাইভেট শিক্ষককে আটক করে।