• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেটের লক্ষীবাজার সীমান্তে বিপুল পরিমানের বিদেশী মদ জব্দ

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০১৮
সিলেটের লক্ষীবাজার সীমান্তে বিপুল পরিমানের বিদেশী মদ জব্দ

সিলেটের লক্ষীবাজার সীমান্তে বিপুল পরিমানের বিদেশী মদ জব্দবাংলার আলো ডেস্ক ::: জকিগঞ্জের লক্ষিবাজার বিওপির উজিরপুর থেকে ১শ’ ৬২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।শুক্রবার বিকেল ৪টার দিকে পরিত্যাক্ত অবস্থায় জব্দকৃত মদের সিজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।বিজিবি ৪১ ব্যাটালিয়নের লক্ষীবাজার বিওপি কমান্ডার মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদক জব্দ করে।বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায় বলে জানিয়েছেন বিজিবি ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক মো. আবুজার আল জাহিদ।