• ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কাউন্সিলর প্রার্থী ছামিরুনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত কথিপয় অজ্ঞাতনামা ব্যক্তিরা

admin
প্রকাশিত জুলাই ৪, ২০১৮
কাউন্সিলর প্রার্থী ছামিরুনের বিরুদ্ধে  অপপ্রচারে লিপ্ত কথিপয় অজ্ঞাতনামা ব্যক্তিরা

সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ছামিরুন নেছার বিরুদ্ধে সোস্যাল মিডিয়া ফেসবুকে ভুয়া(ফেইক) আইডি থেকে কে বা কারা মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে।
২৭ নং ওয়ার্ডের গঙানগর এলাকার বাসিন্দা মহিলা কাউন্সিলর প্রার্থী ছামিরুন নেছা বলেন, তার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য কথিপয় স্বার্থনেষী মহল মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে ভুয়া ফেসবুক আইডি থেকে নানা ধরণের কুরুচিপূর্ণ কথা লিখে ফেসবুকে পোস্ট করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি এসব মিথ্যা অপপ্রচারে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানিয়েছেন। তিনি আরো বলেন, ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে একটি শক্ত অবস্থান,আস্থা ও বিশ্বাস স্থাপন করায় একটি মহলের আঁেত ঘা লেগেছে। তারা কোনো কিছুতে পেরে উঠতে না পেরে অপপ্রচার চালিয়ে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার চক্রান্তে লিপ্ত রয়েছে। তিনি এসব মিথ্যা অপপ্রচারের তীর্ব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অপপ্রচারকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে ডিজিটাল সাইবার সেলে অভিযোগ দেওয়া হয়েছে। খুব শীঘ্রই অপপ্রচারকারীরা সনাক্ত হবে বলে জানা যায়। সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ছামিরুন বলেন, নির্বাচনে জয়লাভ করলে তিনটি ওয়ার্ডের সকল পেশার মানুষের সাথে আলাপ আলোচনা করে ওয়ার্ডের ভেতরে বিদ্যমান সকল সমস্যা চিহ্নিত করে তা বাস্তবায়ন ও পরিকল্পিতভাবে উন্নয়নমুলক কাজ সমাধান করবেন। এলাকার অভ্যান্তরে অপরাধের আস্তানা উচ্ছেদে প্রশাসন ও সাবাইকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তা উচ্ছেদ করবেন। তিনটি ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে যাবেন তিনি এ ছাড়া ড্রেনেজ সমস্যা দুরীকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকার শান্তি শৃংখলা রক্ষা ও তিনটি ওয়ার্ডকে উন্নয়নমুখি কাজের মাধ্যমে আলোকিত ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন তিনি। ওয়ার্ডের ভেতরে নিরক্ষরতা দুরিকরণসহ নারীদের কল্যাণে কাজ করার পাশাপাশি পথ শিশুদের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি। প্রেস-বিজ্ঞপ্তি।