• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মাধবপুর রেল ষ্টেশন থেকে যুবকের লাশ উদ্ধার

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৮
মাধবপুর রেল ষ্টেশন থেকে যুবকের লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর রেল ষ্টেশন থেকে যুবকের লাশ উদ্ধারবাংলার আলো ডেস্ক ::: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন রেল ষ্টেশন মাষ্টারের পরিত্যক্ত একটি কোয়াটার থেকে মারুফ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।সে ছাতিয়াইন রেল ষ্টেশন গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।

বুধবার সকালে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী এসআই আব্দুস সাত্তার জানান, লাশের শরীরে পচন ধরেছে। তার ডান হাত ভাঙ্গা এবং মুখে জখমের চিহ্ন রয়েছে। গত ১৬ জুলাই রাত ১২টার পর থেকে মারুফ নিখোঁজ ছিল। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড।