• ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ওসমানীনগরে গৃহকর্মীকে ধর্ষণ ও গর্ভপাত, প্রবাসী গ্রেপ্তার

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০১৮
ওসমানীনগরে গৃহকর্মীকে ধর্ষণ ও গর্ভপাত, প্রবাসী গ্রেপ্তার

সিলেটের ওসমানীনগরে গৃহকর্মীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে নুনু মিয়া (৬০) নামের এক যুক্তরাজ্য প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে গোয়ালাবাজার এলাকার নিজ বাসা থেকে নুনু মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন।

এ ব্যাপারে রোববার অভিযোগ নিজে থানায় হাজিরে হয়ে নুনু মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে এই প্রবাসীকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

মামলার সূত্র ধরে তিনি বলেন, অভিযোগকারী তরুণীর বাড়ি একই উপজেলায়। প্রায় একবছর ধরে মাসিক ৪ হাজার টাকা বেতনে তিনি উপজেলার ব্রাহ্মণগ্রামের রহিম উদ্দিনের ছেলে নুনু মিয়ার বাড়িতে কাজ করতেন। বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহকর্মীকে নিয়মিত ধর্ষণ করতেন নুনু মিয়া। একপর্যায়ে ওই গৃহকর্মী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর ভয়ভীতি প্রদর্শন করে ওই তরুণীকে গর্ভপাতে বাধ্য করেন নুনু মিয়া। বাচ্চা নষ্ট করার পর গত ২৭ অক্টোবর তাকে আবার ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করেন বাদিনী।