
গোলাপগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তাবায়ন সংক্রান্ত এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: মাহবুব আলম, সিনিয়র মৎস্য অফিসার ফনিন্দ্র চন্দ্র সরকার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, সমবায় অফিসার জামাল মিয়া, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেনেটারী ইন্সপেক্টর মিজানুর রহমান।
সভায় বক্তারা ভোক্তা অধিকার আইন সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধির গুরুতারূপ করেন। তারা বিভিন্ন হাট বাজারে দর্শনীয় স্থানে ভোক্তা অধিকার আইনে গুরুত্বপূর্ণ ধারা গুলো প্রদর্শন ও বেশি করে বাজার মনিটরিং এ আহবান জানান।