• ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেট-৪ আসনের মনোনয়নপত্র কিনলেন জামান

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৬
সিলেট-৪ আসনের মনোনয়নপত্র কিনলেন জামান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়তে দলীয় মনোনয়নপত্র কিনেছেন বিএনপির কেন্দ্রীয় সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান।

সোমবার (১২ নভেম্বর) সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা।

এর আগে বেলা ১১টার কয়েক মিনিট আগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নামে ফরম সংগ্রহের মাধ্যমে দলের নয়াপল্টন কার্যালয়ে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।