• ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিশ্বকাপের শেষ ম্যাচকে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০১৯
বিশ্বকাপের শেষ ম্যাচকে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

New Zealand players gather for a team meeting as they take part in a training session at Lord's Cricket Ground in London on July 13, 2019, ahead of the 2019 Cricket World Cup final against England. (Photo by Dibyangshu Sarkar / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

বাংলার আলো ডেস্ক :::::::: বিশ্বকাপের ফাইনালে লন্ডনের লর্ডসে মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যায় স্থানীয় সময় সকাল নয়টার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করলে দেখা মেলে সকাল নয়টার দিকে লন্ডনে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৭৭ শতাংশ। তবে সময় গড়ানোর সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা কমতে শুর করবে। এমনটাই জানা গেছে আবহাওয়ার পূর্বাভাস থেকে।

তবে ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ-ডে। সোমবার (১৫ জুলাই) আইসিসি ফাইনালের জন্য রিজার্ভ-ডে রেখেছে। তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃষ্টির স্থায়িত্ব বেশি সময় হবে না।