• ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তালতলা থেকে ৭ জুয়াড়ি আটক

admin
প্রকাশিত জুলাই ২২, ২০১৯
তালতলা থেকে ৭ জুয়াড়ি আটক

বাংলার আলো ডেস্ক ::::::::  সিলেট নগরীর তালতলায় নন্দিতা সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে শিলং তীর নামক জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

রোববার (২১ জুলাই) বিকাল ৪টা ১০ মিনিটে আকস্মিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন- শামীমাবাদ এলাকার প্রয়াত রমিজ আলীর ছেলে শের আলী (৪৫), বিশ্বনাথের শিমুলতলা গ্রামের রইছ আলীর ছেলে দেলায়ার হোসেন (২৬), দিরাইয়ে রাজনগর গ্রামের কাশেম আহমদের ছেলে তুহিন আহমদ (২০), শেরপুর জেলার নকলা উপজেলার চর ভাবনা গ্রামের প্রয়াত সাহেব আলীর ছেলে আনছার উদ্দিন (২৯), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়দেশ গ্রামের মর্তুজ আলীর ছেলে সবুজ মিয়া (২৬), সিলেট সদরের টুকেরবাজার গ্রামের প্রয়াত আফরোজ আলীর ছেলে ইয়ামিন আহমদ (৩৪) ও জৈন্তাপুর উপজেলার বীরখাই গ্রামের প্রয়াত শহর উল্লাহর ছেলে কামরুল হাসান (২৮)।

জুয়ার বোর্ড থেকে ২ হাজার ৬শ ৩৫ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।