• ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গুজব সৃষ্টিকারীদের স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০১৯
গুজব সৃষ্টিকারীদের স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

বাংলার আলো ডেস্ক :::::::: ফেসবুকে গুজব সৃষ্টিকারীদের হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ বসে নেই। পুলিশকে দুর্বল ভাববেন না।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ফেসবুকে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কোনো ছাড় নয়।

সম্প্রতি পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজবের জেরে গণপিটুনিতে দেশের বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অনেকে।