• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাহজালাল (রহ.) মাজারে সিসিকের গিলাফ প্রদান

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০১৯
শাহজালাল (রহ.) মাজারে সিসিকের গিলাফ প্রদান

বাংলার আলো ডেস্ক :::::::: সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে গিলাফ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) সকালে হযরত শাহজালাল মাজারে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে গিলাফ প্রদান করা হয়।

গিলাফ প্রদান শেষে শাহজালাল মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় সিসিকের প্রধান নির্বাহী বিধায়ক রায় চৌধুরী, সিটি কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রকৌশলী আব্দুল আজিজ, আলী আকবর, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।