• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৫ শ্রমিকের

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০১৯
সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৫ শ্রমিকের

বাংলার আলো ডেস্ক ::::::::জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে আক্কেলপুর উপজেলায় জাফরপুর গ্রামের নিখিল কুমারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত পাঁচজন হলেন- ওই গ্রামের প্রীতম চন্দ্র, ভুট্টো চন্দ্র, পাশের গণিপুর গ্রামের শাহিন হোসেন, সজল ও মুকুল।

স্থানীয়দের বরাতে আক্কেলপুর থানার ওসি কিরণ কুমার রায় জানান, নিখিল কুমারের বাড়ির পুরনো একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন কয়েকজন শ্রমিক। কিন্তু ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে তারা অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে উদ্ধার কাজ শুরু করেন।

ওসি বলেন, ওই সেপটিক ট্যাংক থেকে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। হাসপাতালে নেওয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।

অসুস্থ শ্রমিকদের মধ্যে দুইজনকে নওগাঁ সদর হাসপাতাল এবং একজনকে আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।