• ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাহপরানে ইয়াবাসহ গ্রেপ্তার এক

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৯
শাহপরানে ইয়াবাসহ গ্রেপ্তার এক

বাংলার আলো ডেস্ক :::::::: সিলেটের শাহপরান থেকে ৯০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মীর মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল করিম হীরা (৩৮) সিলেটের শাহপরানের প্রয়াত আব্দুল জব্বারের ছেলে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা জানান, এসআই রিপটন পুরকায়স্থ বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করেছেন।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।