• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারিকে জরিমানা

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০১৯
মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারিকে জরিমানা

বাংলার আলো ডেস্ক ::::::::  হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে ২ বেকারির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার উপজেলার কররা এলাকার দারুল গাউছিয়া ও তেলিয়াপাড়া বনলতা বেকারিতে অভিযান চালান। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে দুটি বেকারির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার(ভূমি) আয়েশা আক্তার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ভোক্তা অধিকার আইনে দুটি বেকারির মালিককে জরিমানা করা হয়।