• ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমায় জিতু বেকারীতে অগ্নিকাণ্ড

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০১৯
দক্ষিণ সুরমায় জিতু বেকারীতে অগ্নিকাণ্ড

বাংলার আলো ডেস্ক :::::::: সিলেট নগরীর রেলগেইটের জিতু মিয়া বেকারি এন্ড কনফেকশনারীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বেলা দেড়টায় খলিলুর রহমানের মালিকানাধীন বেকারীতে এ ঘটনা ঘটে। তবে ক্ষয়ক্ষরিত পরিমাণ জানা যায় নি।

ফায়ারসার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জিতু বেকারীতে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ চুলায় আগুন লাগলে তারা নেভানোর চেষ্টা চালান। আগুন নিয়ন্ত্রণে না আসলে ফায়ারসার্ভিসকে খবর দেয়া হয়।

খবর পেয়ে ফায়ারসার্ভিস সিলেটের ষ্টেশন অফিসার রায়হান চৌধুরীর নেতৃত্বে দুইগাড়ি দমকলকর্মী ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ারসার্ভিস সূত্র জানায়, গ্যাস চালিত চুলায় অভার হিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক তথ্য পরে জানা যাবে।