• ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

লকডাউনের ষষ্ঠ দিনে সিলেটে ৭৮ মামলা, আটক ১৩৬ যানবাহন

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০২১
লকডাউনের ষষ্ঠ দিনে সিলেটে ৭৮ মামলা, আটক ১৩৬ যানবাহন

কঠোর লকডাউনের ষষ্ঠ দিন বুধবার সিলেটে ৭৮টি যানবাহনে মামলা ও ১৩৬টি আটক করা হয়েছে। একই সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার রাতে মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, যানবাহনে মামলা ও আটকের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে পৃথক ৫টি ভ্রাম্যমাণ আদালত বিধিনিষেধ ভঙ্গ করায় নগরের বিভিন্ন স্থানে ব্যক্তি ও প্রতিষ্ঠানে ৯৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, মহানগর পুলিশের (এসএমপি) ক্রাইম, ট্রাফিক বিভাগ, ডিবি পুলিশ, পুলিশ লাইন্সের কর্মকর্তা এবং ফোর্স যৌথভাবে নগরের বিভিন্ন স্থানে দিবারাত্রি ৪৬টি চেকপোস্ট করছে। এছাড়া সকল থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র এলাকায় ৯৭টি টহল দল আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা ডিউটি করছে।