• ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

লম্পট জিয়াউর রহমান সিপুর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগে মামলা দায়ের

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০১৮

স্টাফ রিপোর্টার
সিলেট নগরীর সোবহানীঘাট জামেয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার দাখিল (১০ম) শ্রেণীর ছাত্র রাসেল আহমদকে বলাৎকারের অভিযোগে লম্পট জিয়াউর রহমান সিপুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভোক্তভোগি রাসেল মোগলাবাজার থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং-১৮, তারিখ ১৪/০৮/২০১৮ইং। বাদী রাসেল শ্রীরামপুর গ্রামের কবির আহমেদের পুত্র। ঘটনার বিবরণে জানা যায়, বিবাদী লম্পট জিয়াউর রহমান সিপু গত ১২/০৮/২০১৮ ইংরেজী রাত অনুমান ৯ টায় মাদ্রাসার পাশে থাকা দোকান থেকে মেঙ্গো জুস শরবতে ঘুমের বড়ি মিশিয়ে রাসেলকে খাইয়ে অচেতন করে বলাৎকার করে। রক্তাক্ত রাসেলকে ভর্তি করা হয় হাসপাতালে।