• ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তান্নি হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের : ঘাতক রেহনুমাসহ অন্যান্য আসামীরা পলাতক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৩
তান্নি হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের : ঘাতক রেহনুমাসহ অন্যান্য আসামীরা পলাতক

স্টাফ রিপোর্টার ::  গত ২৩ ফ্রেবুরয়ারী সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী সিলেট সরকারী মহিলা কলেজের বিএসএস ২য় বর্ষের ছাত্রী তান্নি আক্তার হত্যা ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। সিলেট সদর কতোয়ালী থানায় তান্নির পিতা হাজী মিসবাহ উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার মূল ও প্রধান আসামী করা হয়েছে তান্নির বান্ধবী সিলেট মহিলা কলেজের বিএসএস ২য় বর্ষের ছাত্রী রেহনুমা আফরিন সাবিলাকে।

অপর আসামীরা হলেন, রেহনুমা আফরিন সাবিলার ভাই কামরান আহমদ, কামরানের বন্ধু জালালাবাদ এলাকার শিপু, করিম ও ফজলকে। মামলার এজাহারে বাদী হাজী মিসবাহ উদ্দিন উল্লেখ করেন, রেহনুমা আফরিন সাবিলা কলেজের পার্শ্ববর্তী মিরাবাজার এলাকার একটি ছেলের সাথে প্রেমে জড়িয়ে পড়ে।

বিষয়টি তান্নি জেনে যাওয়ায় রেহনুমা আফরিন সাবিলা আর তান্নির মধ্যে দেখা দেয় মনোমালিন্য। ঐ ছেলের সাথে সম্পর্ক না রাখার জন্য তান্নি নিষেধ করে। এ থেকে রেহনুমা তান্নিকে সায়েস্তা করার ফন্দি করে। এক পর্যায়ে রেহনুমা তার ভাইকে ভুল বুঝিয়ে তান্নিকে মেরে ফেলার চক্রান্ত করে। সর্বশেষ রিস্কায় করে বাড়ি যাওয়ার পথে আগ থেকে উৎপেতে থাকা রেহনুমার ভাই কামরান ও তার বন্ধুরা অতর্কিত হামলা চালিয়ে তান্নিকে হত্যা করে । মামলা দায়েরের পর থেকে রেহনুমা আফরিন সাবিলা ও অন্যান্য আসামীরা পলাতক রয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিরাজ হোসেন।