• ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ব্যবসায়ী মনিরুল হত্যাকাণ্ড

admin
প্রকাশিত জুলাই ২০, ২০২১
ব্যবসায়ী মনিরুল হত্যাকাণ্ড

মোহাম্মদ আরাফাত সাঈদ :
সিলেটে ব্যবসায়ী মনিরুল ইসলামকে (৪২) হত্যা করা হয়। রাত ৯টার দিকে সিলেট এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা-বাগানের এমডির বাংলো সংলগ্ন পাকা রাস্তার পাশে মনিরুলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। মনিরুল বিমানবন্দর থানার বড়শালা আহমদ হাউজিং আবাসিক এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। নগরীর খাসদবির এলাকায় মনিরুল ইসলামের একটি ওয়ার্কশপ রয়েছে। কিন্তু এখনো জানা যায়নি খুনের মোটিভ। ময়নাতদন্ত শেষে গত রবিবার বিকালে মনিরুলের লাশ দাফন করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। বিমানবন্দর থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেছেন, খুনের ঘটনায় জড়িতদের ধরতে জোর চেষ্টা চলছে। শিগগিরই রহস্য উদ্ঘাটন হবে।