
দক্ষিণ সুরমা প্রতিনিধি : গত ১০ নভেম্বর দক্ষিণ সুরমায় আগুন জ্বালিয়ে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক অবরোধ করার ঘটনায় বিএনপির ছাত্রদল ও জামায়াতের ৭ নেতাকমীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ঘটনার দিন একজনকে আটক করা হয়। দক্ষিণ সুরমা থানার এএসআই বক্কর বাদী হয়ে গতকাল ১১ নভেম্বর এ মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, মামলার আসামীরা হলেন, গোটাটির মাঝপাড়ার ইন্তাজ আলীর ছেলে ছাত্রদল নেতা ইব্রাহীম পাটোয়ারী, সিলাম মাঝপাড়া গ্রামের শফিক উদ্দিনের পুত্র বিএনপি নেতা তাজুল ইসলাম, রাখালগঞ্জ দৌলতপুর গ্রামের ফারুক আহমেদের পুত্র ছাত্রদল নেতা মারজানুর রহমান রিপন, বলদী গ্রামের ইকবাল আহমেদের পুত্র বিএনপি নেতা কুহিনুর, সিলাম মিরেরচক গ্রামের কলিম উদ্দিনের পুত্র বিএনপি নেতা নুর ইসলাম, জামায়াতে ইসলামীর দক্ষিণ সুরমা শাখার সদস্য হাজী ইমরোজ, তারেক। আসামীরা পলাতক রয়েছেন। দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, ঘটনার দিন সকাল সাড়ে ৭টার দিকে নাজিরবাজার এলাকার পীরবাড়ির রাস্তার মুখে সিলেট-ঢাকা মহাসড়কে ১৫-২০ জন ছাত্রদল-যুবদল নেতাকর্মী টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টার খবর পাওয়া যায়। দ্রুত পুলিশ সেখানে গেলে নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে চলে যান।