• ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ছাত্রদল নেতা তানভীরকে খোঁজছে পুলিশ !

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২১
ছাত্রদল নেতা তানভীরকে খোঁজছে পুলিশ !

বাংলার আলো ডেস্ক :::: সিলেটের জিন্দাবাজারে সরকার বিরোধী মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় জড়িত সিলেট জেলা ছাত্রদলের সদস্য মো: তানভীর আহমেদ এরশাদকে হন্য হয়ে খোঁজছে পুলিশ। পলাতক মো: তানভীর আহমেদ এরশাদ সিলেট নগরির ২৬ নং ওয়ার্ডের কদমতলীর হিরা মিয়ার ছেলে। পুলিশ তানভীরকে গ্রেফতারের জন্য তার বাড়িতে কয়েকবার অভিযান চালিয়েও তাকে ধরতে পারেনি। সিলেট কতোয়ালী থানা পুলিশ জানিয়েছে গতকাল সন্ধ্যায় সিলেট মহানগর বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল থেকে হঠাৎ পুলিশের টহলরত একটি মাইক্রোবাসে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় কয়েকজন বিএনপি, যুবদল ও ছাত্রদল  নেতাকে আটক করা হলেও তানভীরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।