• ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিক নুরুল হক শিপুর বাড়িতে কালো পোষাকধারী ওরা কারা?

admin
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৩
অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিক নুরুল হক শিপুর বাড়িতে কালো পোষাকধারী ওরা কারা?

বাংলার আলো ডেস্ক ::::::::  সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, দক্ষিণ সুরাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময়ের সিলেট প্রতিনিধি নুরুল হক শিপুর বাড়িতে কালো পোষাকধারী ৭/৮ জনের যুবকদল হানা দিয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ৩ টার দিকে একটি মাইক্রবাসযোগে ৭/৮ জন পোষাকধারী যুবক সিলেট সিটি করপোরেশনের ৪০ নং ওয়ার্ডের কুচাই এলাকায় সাংবাদিক নুরুল হক শিপুর বাড়িতে প্রবেশ করে তাকে খোজাখুঁজি করে। এসময় তারা শিপুর বৃদ্ধা মায়ের কাছে শিপু ও তার পরিবার সম্পর্কে জানতে চায়। তারা শিপুর মা রিনু বেগমকে ধমক দিয়ে বলে, তর ছেলে কোথায় আছে। তর সাথে যোগাযোগ হলে বলবি, সে এবং তার পরিবার আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। সে দেশের যেখানেই থাকুক আমরা তাকে খুঁজে বের করব। আমরা আসার বিষয়টি কাউকে জানালে তদেরকেও মাটিতে জিন্দা পুতে ফেলব।
এব্যাপারে নুরুল হক শিপুর মায়ের সাথে কথা বললে তিনি জানান, আমার ছেলে দীর্ঘ সাংবাকিতার জীবনে কোন সাধারণ মানুষের ক্ষতি করেনি। সে মাদক, জুয়া, জঙ্গী, সন্ত্রাসী ও অপরাধিদের বিরুদ্ধে লিখেছে। গত দেড়/ দুই বছর থেকে আমার ছেলেকে বিভিন্ন অপরিচিত লোকজন সংঙ্ঘবদ্ধভাবে খোজাখুঁজি করছে। আমার জানামতে আমার ছেলে দেশ ও রাষ্ট্রের কল্যাণের স্বার্থে অপরাধিদের বিরুদ্ধে সোচ্চার ছিল। তার এই নির্বিক সাংবাদিকতা যেমন তাকে এবং তার স্ত্রী-সন্তানের জীবন ঝুকিতে ফেলেছে, ঠিক তেমনি আমাদেরকেও হুমকির মুখে ফেলেছে।
এব্যাপারে সাংবাদিক নুরুল হক শিপুর ছোট ভাই প্রকৌশলী খায়রুল ইসলাম অপু বলেন, গত ৩ জানুয়ারি রাতে হেলমেটধারী অপরিচিত কিছু লোকজন আমার ভাইকে এবং তার পরিবারকে খোজাখুঁজি করে। পরদিন আমরা থানা পুলিশের কাছে লিখিতভাবে জানাই। এই ঘটনার পর গতকাল আমার ভাই ও তার পরিবারকে অজ্ঞাতনামা কিছু লোক আবারও খোজাখুঁজি করে আমার বৃদ্ধা মাকে হুমকি দিয়ে যায়। তিনি বলেন, যেহেতু আমার ভাই একজন গণমাধ্যমকর্মী, তাই বিষয়টি সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দকে অবহিত করেছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসনকে বিষয়গুলো জানিয়ে কোন প্রতিকার পাচ্ছিনা। কারণ, গত ৩ জানুয়ারির ঘটনায় থানায় অভিযোগ করেও কোন ফলাফল মিলেনি।
অপু বলেন, তারা প্রশাসন কিংবা কোন রাজনৈতিক দলের মানুষ কি না তারও কোন তথ্য পুলিশ দিতে পারেনি।