
বাংলার আলো ডেস্ক :::::::: সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক নির্বাহী সদস্য নুরুল হক শিপুর বাড়িতে ডিবি পুলিশের অভিযানে নিন্দা জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সোমবার (১১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা প্রেসক্লাব সভাপতি হাসিনা বেগম ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল বলেন, সাংবাদিক নুরুল হক শিপু দেশের জাতীয় ও স্থানীয় গনমাধ্যমে নির্বিকভাবে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে তার সাংবাদিকতায় অপরাধীদের মুখোশ উন্মোচিত হয়েছে। তাই নুরুল হক শিপুর বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র চলছে। নুরুল হক শিপু এবং তার পরিবারকে অহেতুক হয়রানী না করার জন্য জেলা প্রেসক্লাব নেতবৃন্দ আহবান জানান এবং তার বাড়িতে অভিযানের তীব্র নিন্দা জানান। বিজ্ঞপ্তি