
সিলেটের দক্ষিণ সুরমার পশ্চিমভাগ গ্রামের হাজী ফয়জুর রহমানের পুত্র মিনহাজুর রহমান মাহি যুক্তরাজ্য যুবদলের সদস্যপদ লাভ করেছেন। গতকাল ৭ জানুয়ারী শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সভাপতি হাসান আহমেদ ও সাধারণ সম্পাদক মাশরুল হোসাইন কর্তৃক স্বাক্ষরিত অনুমোদিত এক পত্রে মিনহাজুর রহমান মাহিকে যুক্তরাজ্য যুবদলের সদস্য পদে নিয়োগ দেন। উল্লেখ্য মিনহাজুর রহমান মাহি বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি যুক্তরাজ্যে আসার পর যুবদলে যোগ দেন। মিনহাজুর রহমান মাহির রাজনৈতিক কর্মতপৎরতা দেখে তাকে জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রেস-বিজ্ঞপ্তি।