
নিজস্ব প্রতিবেদকঃ দেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও ছাত্রদের কোঠা বৈষম্য বিরোধী আন্দোলন কে কেন্দ্র করে ব্লগার সাবেক ছাত্রদল নেতা প্রবাসী মোঃ সাকিব হাসান তার নামীয় ফইসবুক আইডি থেকে সরকারবিরোধী পোস্ট দেয়ায় তার বাড়ীতে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। গতকাল বিকেলে বিশ্বনাথের কাশিমপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় ছাত্রলীগ নেতা ও তাদের দলের ১০/১৫ জন ক্যাডার লাটিসোঠা নিয়ে তার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে তার পিতা ও মাতাকে গালিগালাজ করে এবং বাড়িতে ভাংচুর চালায়। এসময় মোঃ সাকিব হাসানের ছোট ভাই জাবের হাসান তাদেরকে বাধা দিলে তারা তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। তারা সাকিব হাসানের বাবাকে কলারে ধরে টেনে হিচড়ে ঘর থেকে বের করে এনে ধামকি দিয়ে বলে ‘তোর ছেলেকে সাবধন করে দিস, তাকে যেখানে পাব সেখানে হত্যা করবো।’ পরে তারা চলে গেলে স্থানীয়রা জাবের হাসানকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তা গ্রহণ না করে উল্টো তাকে আরও নানা ধরনের হুমকি ধামকি দেন বলে জানান মোঃ সাকিব হাসানের বাবা মোঃ ছাদিক মিয়া। তবে এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, বাড়িতে হামলার ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা এ হামলা চালিয়েছে এ বিষয়ে তাদের জানা নেই।
ঘটনার বিবরণে জানা যায়, সাবেক ছাত্রদল নেতা প্রবাসী মোঃ সাকিব হাসান তার নামীয় ফইসবুক আইডি থেকে রাজনৈতিক অস্থিতিশীলতা ও কোঠা বৈষম্য বিরোধী আনন্দোলন নিয়ে সরকার বিরোধী লেখা পোস্ট করেন। তিনি বাংলাদেশের বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার লক্ষ্যে সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে কঠোর আন্দোলন গড়ে তুলতে বলেন, বাংলাদেশে একটি গণতন্ত্র বিহীন সরকার চলছে। মানুষকে গুম, খুন করে উক্ত সরকার ক্ষমতায় টিকে আছে। এই সরকারকে উৎখাত না করলে বাংলাদেশে কোন শান্তি আসবে না। এই সরকার কে উৎখাত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে চলমান আন্দোলনকে আরো গতিশীল করার জন্য অনুরোধ জানান। ব্লগার সাবেক ছাত্রদল নেতা মোঃ সাকিব হাসান কোটা পদ্ধতির বিরুদ্ধে সাম্প্রতিক প্রতিবাদ এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ড সম্পর্কে সাহসের সাথে তার মতামত তুলে ধরেছেন। মোঃ সাকিব হাসান তার ফেসবুক আইডিতে নিম্নোক্ত বক্তব্যগুলো ঘোষণা করেছেন; “কোনও সুস্থ মস্তিস্কের সন্তান ছাত্রলীগের যোগ দিতে পারবে না।” “আজকে নারীদের মারধর করে ছাত্রলীগ দেখিয়ে দিল তারা নারীর পেট থেকে জন্মায়নি! কারণ পতিতা কখনো নারী হতে পারে না।” “বাংলাদেশ ছাত্রলীগ কুকুরের চেয়েও খারাপ।” এছাড়াও মোঃ সাকিব হাসান ফেসবুক লাইভ স্ট্রিমে ছাত্রলীগের সদস্য ও পুলিশদেরকে “কুকুর,” “অবৈধ শিশু” এবং “নিকৃষ্ট” বলে সম্বোধন করেছেন। তাদের সহিংস ও নিন্দনীয় আচরণের এই তীব্র নিন্দা জানান তিনি।
মোঃ সাকিব হাসানের এমন কর্মকান্ডে স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছেন বলে জানা গেছে।