
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে ফাহিমুল ইসলাম চৌধুরী নির্বাচিত হয়েছেন। গতকাল সিলেট জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটিতে ফাহিমুল ইসলাম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে নিযুক্ত করেন। ফাহিমুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০১৮ ইং সালে ছাত্রদলে যোগ দেন। সেই থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহনের মাধ্যমে বর্তমান আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে সরব রয়েছেন। প্রেস-বিজ্ঞপ্তি।