• ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চৌহাট্টা পয়েন্টে পুলিশের গাড়িতে হামলা : বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২২
চৌহাট্টা পয়েন্টে পুলিশের গাড়িতে হামলা : বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

বাংলার আলো ডেস্ক :::::::: সিলেট নগরির চৌহাট্রা এলাকায় গতকাল বিকেল ৪ টায় আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে হামলা চালান। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপের ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। কতোয়ালী থানার এস.আই. মুবাশ্বির আলী বাদী নাশকতার অপরাধে ১৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং- ২১, তারিখ-২০/১১/২০২২ইং। মামলার আসামীরা হলেন, ১. কামরান হোসেন (৩৮), সভাপতি, ২১ নং ওয়ার্ড বিএনপি, পিতা- ওলিউর রহমান, সাং- ৩২ গোলাপবাগ, শিবগঞ্জ, থানা- কোতয়ালী, সিলেট, ২. আশিক উদ্দিন আশিক (৪৮), পিতা- মৃত ছফাত উল্লাহ, মহানগর বিএনপি নেতা, সাং- বাসা নং-৩২৫, নবারুন, সোনারপাড়া, সিলেট, ৩. আব্দুল মুহাইমিন চৌধুরী (২৯), মহানগর ছাত্রদল নেতা, পিতা- মো: আব্দুল মতিন চৌধুরী, সাং-দিলদারপুর, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার, অ/চ-দুর্বার-৯৩, কলাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা- সিলেট, ৪. আখতার আহমদ (৩১), সভাপতি, ১৯ ওয়ার্ড বিএনপি, পিতা- ডাঃ আং মজিদ, সাং- বাসা নং-১২১, শাহজালাল উপশহর, সিলেট, ৫. নিজাম উদ্দিন জায়গীরদার (৫১), সাবেক প্রচার সম্পাদক, সিলেট জেলা বিএনপি, পিতা- মৃত বদর উদ্দিন জায়গীরদার, সাং- কল্পগ্রাম, ডাক: খাদিমনগর, থানা: শাহপরান, জেলা-সিলেট, ৬. রিপন আহমদ পাটয়ারী (২৭), জেলা ছাত্রদল সদস্য, পিতা- মৃত শাহজাহান পাটয়ারী, সাং- বাসা নং-১২, পুরানলেন, জিন্দাবাজার, সিলেট, ৭. নাহিয়ান জায়গীরদার (১৯), সহ গনসংযোগ বিষয়ক সম্পাদক, সিলেট জেলা ছাত্রদল, পিতা- নিজাম উদ্দিন জায়গীরদার, সাং- কল্পগ্রাম, ডাক: খাদিমনগর, থানা: শাহপরান, জেলা-সিলেট, ৮. ময়নুল ইসলাম (২৪), পিতা- আমজাদ আলী, সাং- উপশহর, থানা- কতোয়ালী, ৯. রিয়াজ উদ্দিন (৩৮), পিতা- মইন উদ্দিন, সাং- বারুতখানা, থানা- কতোয়ালী ১০. দেলোয়ার হোসেন (৩৯), পিতা- মক্তার হোসেন, সাং- দেউলগ্রাম, থানা- বিয়ানীবাজার ১১. আশুক মিয়া (২৪), পিতা- ময়না মিয়া, সাং- কালিজুরি, থানা- দক্ষিণ সুরমা ১২. মিজানুর রহমান (৩০), পিতা- হাজী আব্দুল মালিক, সাং- কদুপুর, ১৩. মোতাহির আলী (২৮), পিতা- তমছির আলী, সাং- পাঠানটুলা, থানা- কতোয়ালী, ১৪. শরফ উদ্দিন (৪৫), পিতা- রমিজ আলী, সাং- দত্তরাইল, থানা- গোলাপগঞ্জ, ১৫. সুজন মিয়া (৩৩), পিতা- সিরাজ মিয়া, সাং- টিলাগড়, থানা- কোতয়ালী, ১৬. মাসুম বিল্লাহ (২৫), পিতা- আরিফ বিল্লাহ, সাং- শিবগঞ্জ, থানা- কোতয়ালী, ১৭. বদরুদ্দোহা চৌধুরী (৩৫), পিতা- কামরুল হাসান চৌধুরী, সাং- খাদিমনগর, থানা- কোতয়ালী, ১৮. ছবির আহমদ (২৩), পিতা- কবির আহমদ, সাং- বারুতখানা, থানা- কোতয়ালী ১৯. রাজু আহমদ (২৭), পিতা- আব্দুল কাদির, সাং- পাঠানটুলা, থানা- কতোয়ালী, সর্ব জেলা- সিলেট।