• ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিশ্বনাথ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে ১ কোটি ২০ লক্ষ টাকার চেক ডিজঅনার মামলা দায়ের

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৪
বিশ্বনাথ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে ১ কোটি ২০ লক্ষ টাকার চেক ডিজঅনার মামলা দায়ের

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি।
বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের নেতা আশিকুর রহমান ও তাহার ভাতিজা মাহবুবুর রহমান শায়াখ এর বিরুদ্ধে ব্রাক ব্যাংক লিমিটেড প্রধান কার্য্যালয়, গুলশান, ঢাকা পক্ষে মোঃ সাইদুজ্জামান চৌধুরী (চওঘ ঘড়.১২২৪), ঊীবপঁঃরাব ওসঢ়ধরৎবফ অংংবঃং গধহধমবসবহঃ, ব্রাক ব্যাংক লিমিটেড, বিশ্বনাথ শাখা, সিলেট বাদী হয়ে ১ কোটি ২০ লক্ষ টাকার একটি চেক ডিজঅনার মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, আওয়ামীলীগ নেতা আশিকুর রহমান বিগত ২০২২ সালের মার্চ মাসে ব্রাক ব্যাংক লিঃ, বিশ্বনাথ শাখা হইতে তাহার ব্যবসায়িক প্রয়োজনে ১ কোটি টাকার একটি ঋণ গ্রহন করেন। উক্ত ঋণ গ্রহনকালে তাহার ভাতিজা মাহবুবুর রহমান শায়াখ জামিনদার হিসাবে মঞ্জুরীপত্রে স্বাক্ষর প্রদান করেন। পরবর্তী আশিকুর রহমান ব্যাংকের কিস্তি পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ ঋণগ্রহীতা আশিকুর রহমান ও জামিনদার মাহবুবুর রহমান শায়াখ এর সাথে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। ইতিমধ্যে ঋণের বিপরীতে কোন কিস্তি পরিশোধ না করায় ব্যাংকের পাওনা দাড়ায় ১২০,৭০,৩৪৩/- টাকা। অতঃপর আশিকুর রহমান বিগত ১৯/০৭/২০২৩ইং তারিখযুক্ত ব্র্যাক ব্যাংক লিঃ বিশ্বনাথ শাখা, সিলেটের তাহার নিজ নামীয় চলতি হিসাবের ১২০,৭০,৩৪৩/- টাকা মুল্যমানের একটি চেক ব্র্যাক ব্যাংক অনুকূলে প্রদান করেন। ব্যাংক কর্তৃপক্ষ উক্ত চেকখানা নগদায়নের জন্য উপস্থাপন করলে তাহা অপর্যাপ্ত তহবিলের জন্য ডিজঅনার হয়। ফলে ব্যাংক কর্তৃপক্ষ ঋণগ্রহীতা ও জামিনদার বরাবরে লিগ্যাল নোটিশ প্রদান করতঃ মেয়াদ মধ্যে টাকা পরিশোধের জন্য অনুরোধ করা সত্ত্বেও তাহারা টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ গতকাল সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের একটি চেক ডিজঅনের মামলা দায়ের করেন (বিশ্বনাথ সি.আর. মামলা নং-৫১২/২০২৪ইং।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, আসামী আশিকুর রহমান ও তাহার ভাতিজা মাহবুবুর রহমান শায়াখ বর্তমানে পলাতক রহিয়াছেন।