• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সাদমান শরীফ-এর বাসায় হামলা ও ভাংচুর

admin
প্রকাশিত আগস্ট ৭, ২০২৪
সিলেট জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সাদমান শরীফ-এর বাসায় হামলা ও ভাংচুর

ছাত্রলীগ নেতা সাদমান শরীফ-এর বাসায় হামলা


সিলেট প্রতিনিধি: ফেসবুকে দলীয় প্রচার ও প্রচারনা পোস্ট করায় সিলেট জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী সাদমান শরীফ-এর বাসায় হামলা ও ভাংচুর করেছে ছাত্রদল নেতাকর্মীরা। এতে সাদমান শরীফ -এর পরিবারের অনেক সদস্য আহত হয়েছেন। ০৬ আগস্ট ২০২৪ইং তারিখে বিকালে এভারগ্রিন-৬২, ঝেরঝেরীপাড়া, কুমারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সিলেট জেলা ছাত্রলীগ নেতা সাদমান শরীফ ছাত্রলীগের সামনের সারীর একজন সু-পরিচিত নেতা ছিলেন,তাঁর রাজনৈতিক কার্যকলাপ এর জন্য তাকে সিলেট সহ দেশের অনেক রাজনৈতিক নেতা কর্মীরা তাকে চিনতো।যার কারণে ভিন্ন সময় ভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে পোস্ট করতেন। এসব ঘটনায় স্থানীয় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা তার উপর ক্ষুব্ধ হয় এবং তার পরিবারকে অনেকবার সতর্ক করে যাতে ফেইসবুকে লিখা লিখি বন্ধ করার জন্য। এর জোর দরে আজ বিকালে স্থানীয় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা তার বাড়িতে হামলা চালায়। সাদমান শরীফকে না পেয়ে তার পরিবারের সদস্যদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে।
এ ঘটনায় চরম নিরাপত্তা হীনতায় ভ‚গছেন সাদমান শরীফ -এর পরিবার। এ বিষয়ে কোতোয়ালি থানার পুলিশ ইনচার্জ ফারুক আহমদ-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন শহরের ঝেরঝেরীপাড়ার একটি বাসায় হামলার ঘটনার খবর শুনে আমাদের পুলিশের ঠিম সেখানে গিয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কে বা কারা হামলা করেছে প্রশ্ন করা হলে তিনি বলেন ঘটনা তদন্ত করে জানানো হবে। দোষীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আমাদের প্রতিনিধি সাদমান শরীফ-এর পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করলে তারা জানান আমার ছেলে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে আমার বাড়িতে হামলা করা হয়েছে।
আমি এই ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে সঠিক বিচারের জোর দাবি জানাচ্ছি।