• ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়ীতে হামলা-ভাঙচুর ও লুটপাট

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৫
হবিগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়ীতে হামলা-ভাঙচুর ও লুটপাট

সন্ত্রাসীদের হামলায় যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা এনামুল হক নাদির এর বাড়ীর ভাংচুর ও লুটপাটের পরবর্তী দৃশ্য।


হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের অন্তর্গত ৮ নং ওয়ার্ডের নিতাইরচক গ্রামে হামলা, ভাঙচুর ও লুটপাট এর অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিকেল অনুমান ৪.০০ ঘটিকার সময়
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ও স্থানীয় বিএনপির লোকজন যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়ীতে এ ঘটনা ঘটায়। ঐ প্রবাসী ছাত্রলীগ নেতার নাম এনামুল হক নাদির (২৫)।

অনুসন্ধানে জানাযায়, মোঃ শামসুল হক তালুকদার এর বাড়িতে বুধবার বিকেলে সন্ত্রাসীরা হামলা করে। এতে প্রায় বিশ লক্ষ টাকার ক্ষতি হয়। তার ছেলে এনামুল হক নাদির একমাত্র ছাত্রলীগ করার অপরাধে রাজনৈতিক প্রতিহিংসার জন্য তার বাড়ীতে এ হামলা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
ক্ষতিগ্রস্থের পরিবার সূত্রে জানাযায়, ১২/১৩ জন বিএনপির নেতাকর্মী হঠাৎ বাড়ীতে ঢুকে তাদের মুখ ঢাকা অবস্থায় ককটেল ফুটিয়ে বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণ, নগদ অর্থ, টিভিসহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর চালিয়ে ও ছিনিয়ে নিয়ে চলে যায়। ঘটনার পরপরই ভুক্তভূগী প্রবাসীর পরিবার থানায় অভিযোগ করতে গেলে তার ছেলে ছাত্রলীগের রাজনীতির সহিত যুক্ত থাকায় পুলিশ তা আমলে নেয়নি। পরে তারা নিরুপায় হয়ে বাড়ীতে চলে আসেন এবং বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পারিবারিক সূত্রে আরো জানাযায়, তাদের বাড়ীতে ৫ আগস্টের পর শেখ হাসিনা সরকার পালানোর পরে তাদের বাড়ীতে হামলা হয়েছিলো। তাই তিনি প্রাণ রক্ষার্থে দেশ ত্যাগ করেন। কিন্তু সন্ত্রাসীরা আবারও বাড়িতে হামলা চালিয়েছে।

এ বিষয়ে জানতে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়ীতে ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা জেনেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।