• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জের রিচি গ্রামে সোহাগ হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২১
হবিগঞ্জের রিচি গ্রামে সোহাগ হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের

হবিগঞ্জ প্রতিনিধি
গত ১৩/১০/২০২১ইং রাতে হবিগঞ্জ সদর থানার রিচি রাজার সংলগ্ন কবরস্থান থেকে উদ্ধার হওয়া সোহাগ হত্যাকান্ডের ঘটনায় হবিগঞ্জ সদর থানায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল হত্যা মামলা দায়ের করেন রিচি গ্রামের বাসিন্দা মৃত আঙ্কুর উল্লার ছেলে সিরাজ উদ্দিন। মামলা নং- ০৩, তারিখ ১৫/১০/২০২১ইং। মামলার আসামীরা হলেন, ১। মোহাম্মদ জাহেদ আলী (৩৭), পিতা: মোঃ তৈয়ব আলী, সাং-রিচি, আরিয়া কোনা, ডাক: রিচি, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ, ২। মোঃ তৈয়ব আলী (৬৫), পিতা-মৃত আঞ্জুর উল্লা, ঠিকানা: সাং-রিচি, আরিয়া কোনা, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ, ৩। লুৎফুর (৩২), পিতা: আশিক আলী, সাং-রিচি, আরিয়া কোনা, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ, ৪। আমীর হোসেন (৪৫), পিতা: মৃত শফিক মিয়া, সাং-জালালাবাদ, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ, ৫। মহসিন (৩৮), পিতা: কাবুল মিয়া, সাং-রিচি, থানা-হবিগঞ্জ সদর। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, আসামীদের সাথে তার পারিবারিক ভু-সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় আসামীরা পরিকল্পিতভাবে সোহাগকে হত্যা করে লাশ কবরস্থানে ফেলে রাখে। তিনি আসামীদের গ্রেফতারসহ উপযুক্ত শাস্তি দাবি করেন।