
হবিগঞ্জ প্রতিনিধিঃ
গতকাল হবিগঞ্জ জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারনর মামলার রায় ঘোষনা করা হয়। উক্ত রায়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন মাধবপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালিকের মেয়ে মাহবুবা আক্তার সোনিয়াকে দণ্ডবিধি আইনের ৪০৬/৪২০ ধারায় দোষী সাব্যস্থ করে ৩ (তিন) বছরের সশ্রম কারান্ড এবং ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উক্ত রায় ও সাজা প্রদান করেন হবিগঞ্জ জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ মনিরুজ্জামান। এই রায়ের বিষয়ে বাদী মাসুদ আহমদের সাথে কথা বললে তিনি জানান, ২০২৩ সালে মাহবুবা আক্তার সোনিয়া তার কাছ থেকে ১০ (দশ) লক্ষ টাকা ঋন নিয়ে উক্ত টাকা ফেরত প্রদান না করে প্রতারনার আশ্রয় নেন। পরবর্তীতে বাধ্য হয়ে তিনি ২০২৪ সালে আসামীর বিরুদ্ধে এই মামলা করেন। আজ এই রায়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে তিনি মনে করেন। উক্ত রায়ে বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি আমাদের প্রতিনিধিকে জানান এ রায়ে আদালত আবারও ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করল।