
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস পাওয়া শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) সকালে নবীগঞ্জ উপজেলা হল রুমে বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃন্দাবন সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সদস্য জামাল চৌধুরী এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন। কিন্তু অন্য একটি প্রোগ্রাম থাকায় জেলা সভাপতি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারী কলেজের সভাপতি হাবিবুর রহমান কিবরিয়া, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ সৈকত আহমেদ, ইমরান আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।