• ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেটে পুলিশের অভিযানে দুই ‘ডাকাত’ গ্রেপ্তার

admin
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৬
সিলেটে পুলিশের অভিযানে দুই ‘ডাকাত’ গ্রেপ্তার

সিলেট জেলা ডিবি ও জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দিবাগত রাত ১ টায় সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও জকিগঞ্জ থানা পুলিশের আভিযানিক দল শাহ্পরান (রঃ) থানাধীন পীরের বাজার এলাকার অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জিহাদ উদ্দিন রেফে জাহেদ আহমদ (৩২) ও আব্দুর রহিম তিতন (৪০)।

গ্রেফতারকৃতদের মধ্যে জাহেদ আহমদ (৩২) এর বিরুদ্ধে এসএমপি ও সিলেট জেলা পুলিশের আওতাধীন থানাসমূহে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি অভিযোগে ১৬ টি মামলা পাওয়া যায়। তার নামে আদালতের তিনটি গ্রেফতারি ওয়ারেন্টও রয়েছে। এছাড়া ডাকাত আব্দুর রহিম তিতনের বিরুদ্ধেও সিলেটের বিভিন্ন থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও চুরির অভিযোগে ৭ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথভাবে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।