• ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের পরীক্ষাও স্থগিত

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০১৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের পরীক্ষাও স্থগিত

বাংলার আলো ডেস্ক ::::::::  ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের (১১ নভেম্বর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক ফয়জুল করিম এ তথ্য জানান।

তিনি বলেন, স্থগিত হওয়া পরীক্ষাগুলো ছাড়া অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

স্থগিত করা পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এর আগে ঘূর্ণিঝড়ের কারণে শনিবারের (৯ নভেম্বর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছিল।