• ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নবীনগরে বন্ধুর হাতে বন্ধু খুন

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৬
নবীনগরে বন্ধুর হাতে বন্ধু খুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুস্তাকিম (১৭) নামের এক বন্ধুর হাতে রাহাত মিয়া (১৭) নামে আরেক বন্ধু খুন হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাহাত মিয়া (১৭) উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের উত্তরপাড়ার হাতিম মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক বন্ধু মুস্তাকিমকে (১৭) আটক করেছে পুলিশ।

শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে রাহাত তার বন্ধু ব্রাহ্মণহাতা গ্রামের মিজানুর রহমানের ছেলে মুস্তাকিমের সঙ্গে ঘুমায়। সকালে রাহাত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন মুস্তাকিমের বাড়িতে এসে মুস্তাকিমের বিছানায় রক্তের দাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মুস্তাকিমকে আটক করলে রাহাতকে পিটিয়ে হত্যার বিষয়টি স্বীকার করে। এরপর মুস্তাকিমের দেওয়া তথ্য মতে ব্রাহ্মণহাতা গ্রামের জনৈক গোলাম হোসেনের বাড়ির মেঝেতে গর্ত খুঁড়ে রাহাতের মরদেহ উদ্ধার করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, কি কারণে রাহাতকে হত্যা করেছে সেটি এখনো স্পষ্ট করে জানা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য মুস্তাকিমের মা মহিমা খাতুনকেও আটক করা হয়েছে।Brammonbaria_thereport24.coc