
২০১৬ সালের এইচ.এস.সি. ও সমমান পরীক্ষায় বরাবরের মত এবারও শ্রেষ্ঠত্বের ধারা বজায় রেখেছে সিলেট বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। জিন্দাবাজার সংলগ্ন জল্লারপাড়ের এ কলেজ থেকে ২০১৬ সালের এইচ.এস.সি. পরীক্ষায় ১১ জন পরীক্ষার্থীর মধ্যে ০৫ জন জিপিএ-৫.০০ এবং ০৬ জন জিপিএ-৪.৪২ থেকে ৪.৭৫ লাভ করে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার সমন্বয়ে পরিচালিত এ কলেজটি প্রতিষ্ঠার পর ২০১৫ সালে প্রথমবার প্রকাশিত ফলাফলেও মাত্র ০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ০৩ জন জিপিএ-৫.০০ এবং ০৪ জন জিপিএ-৪.৫০ থেকে ৪.৮৮ লাভ করে। এখানে বিশেষভাবে উল্লেখ্য, এ কলেজটি অনেকটা নিভৃতেই প্রতিযোগিতামূলক শিক্ষা প্রদানের মাধ্যমে ঈর্ষণীয় ফলাফল অর্জন করে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব ধরে রাখার পাশাপাশি নির্ধারিত সিলেবাসের বাইরে সম্পূর্ণ বিনামূল্যে দুই বছরের মধ্যে আইটি ও ইংরেজি ভাষা শিক্ষা প্রশিক্ষণদানের বিষয়টিও পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানের শতভাগ সফলতার জন্য কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম সকল অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।বিজ্ঞপ্তি