ব্যবসায়ী মামুন হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ একজন আটক

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত August 21, 2016
ব্যবসায়ী মামুন হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ একজন আটক

সিলেটের জিন্দাবাজারের এলিগ্যান্ট শপিং মলের ব্যবসায়ী করিম বক্স হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ তারেক নামের একজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। রোববার (২১ আগস্ট) বিকেলে নগরীর শিবগঞ্জ থেকে ওই মোটরসাইকেল আটক করা হয় বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ। তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে মোটরসাইকেলটি শনাক্ত করা হয়। মার্কেটের সিসিটিভির ফুটেজ অনুযায়ী পুলিশ নিশ্চিত হয় ঘটনার সময় যে মোটরসাইকেলে করে হত্যায় জড়িতরা মার্কেটে এসেছিল সেটির চালক ছিল তারেক। আর আটককৃত মোটরসাইকেলটিও সেদিনের মোটরসাইকেল।  index