
সিলেটের জিন্দাবাজারে ব্যবসায়ী করিম বক্স মামুন হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন সিলেট নগরীর ব্যবসায়ীরা।
সোমবার (২২ আগস্ট) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর অধিকাংশ বিপণী বিতান বন্ধ রাখা হয়। এসময় বিভিন্ন সড়কে শোক র্যালী ও বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা।পরে দুপুরে কোর্ট পয়েন্ট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নগরীর ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
তারা বলেন , ” আগামী ৭২ ঘণ্টার মধ্যে খুনিরা গ্রেফতার না হলে হরতালসহ কঠোর কর্মসূচী দেয়া হবে।” গত বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জিন্দাবাজারে এলিগ্যান্ট শপিং মলের ব্যবসায়ী মামুন বখতকে করে ছুরিকাঘাত করে ছাত্রলীগ নেতা সুলেমান হোসেন চৌধুরীর নেতৃত্বে একদল সন্ত্রাসী। পরদিন ভোরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মামুন বক্স। এ ঘটনায় সুলেমানকে আজীবন বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।